শিরোনাম
মোহাম্মদ ওমর আলী, চকরিয়া : | ০৬:০৯ পিএম, ২০২৫-০২-১০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা মাজার গেইট এলাকায় যাত্রীবাহী গ্রীণলাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাসানুল ইসলাম জিসান(২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাজার গেইটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়- সকাল সাড়ে ৮টার দিকে নলবিনা কক্সবাজার মুখি গ্রীণ লাইন, চট্টগ্রাম মুখি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ যায় মোটরসাইকেল আরোহীর।
নিহত হাসানুল ইসলাম জিসান বান্দরবান জেলার আলীকদম উপজেলার পাট্টাখাইয়া গ্রামের সৈয়দ আহমেদর ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার মোটরসাইকেল ও বাস আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, উক্ত দুর্ঘটনা ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited